অনলাইনে কি কি উপায়ে ইনকাম করা যায়?

 


বর্তমানে বেশিরভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এর মধ্যে কিছু লোক তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে সময় দিয়ে দিন কাটিয়ে দেয়। আমার কিছু লোক আছে তারা তাদের মুল্যবান সময় সামাজিক মাধ্যমে খরচ না করে কিভাবে ইন্টারনেটকে কাজে লাগিয়ে ভালো কিছু করা যাই, কিভাবে ইনকাম করা যায়, কিভাবে বিখ্যাত হওয়া যায় সেটা নিয়ে চিন্তা করে।

তো বর্তমানে বেশিরভাগ মানুষ তারা কিভাবে ইন্টারনেট থেকে ইনকাম করা যাই সে দিকে সময় দিচ্ছে। আবার অনেকেই জানেনা যে অনলাইনে কিভাবে ইনকাম করতে হয়। অনলাইন থেকে কি আসলেই ইনকাম করা যায় কিনা। আর যদি যায় তাহলে তা কিভাবে? 

অনেকেই ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছে কিন্তু কি বিষয় নিয়ে শিখবে কিভাবে শিখবে সেটি ঠিক করতে পারছে না। 

তো আজ আমি আপনাদের জানাব আসলে ইন্টারনেট থেকে কিভাবে ইনকাম করা যায়, কি কি কাজ আছে এই অনলাইন দুনিয়ায়।

তো অনলাইনে কাজ করার সাধারণত দুটি পদ্ধতি রয়েছে।

  • বিভিন্ন সাইটে বা অ্যাপে ছোট ছোট কাজ করে ইনকাম। 
  • কাজ শিখে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে ইনকাম। 
বিভিন্ন সাইটে বা অ্যাপে ছোট ছোট কাজ করে ইনকামঃ-

যারা অনলাইন থেকে অতি দ্রুত ইনকাম করতে চায়, তারা এই ধরনের বিভিন্ন সাইটে কাজ করে থাকে। বিশেষ করে ছাত্ররা এই ধরনের কাজ বেশি করে থাকে তাদের নিত্যদিনের হাত খরচ চালানোর জন্য। এই ধরনের সাইটে বা অ্যাপে কি ধনের কাজ থাকে তা জেনে নেওয়া যাক
  • বিজ্ঞাপন দেখে
  • ছোট ছোট কাজ করে যেমনঃ ইউটিউব চ্যনেল সাবস্ক্রাইব করা, ফেসবুক পেজ লাইক, ওয়েবসাইট ভিজিট করা ইত্যাদি।
  • সারভে করে।
কাজ শিখে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে ইনকামঃ-
  • ব্লগিং শিখে কাজ ব্লগিং করা।
  • গ্রাফিক্স ডিজাইন ।
  • ডিজিটাল মার্কেটিং।
  • ওয়েব ডেভেলপ
  • সিপিএ মার্কেটিং
  • এস ই ও 
  • ভিডিও এডিটিং
  • অ্যাফিলিয়েট মার্কেটিং, ইত্যাদি।
তো আমরা অনেকেই আমরা আছি যারা অনলাইন থেকে স্থায়ি একটা ইনকাম খুজছি। আবার অনেকেই আছি যারা কাজের পাশা পাশি বা পড়াশোনার পাশাপাশি কিছু ইনকাম করতে চাই।

যারা অনলাইন থেকে যেমন তেমনভাবে একটু ইনকাম করতে চান তারা ছোট ছোট কাজ করতে পারেন, বিভিন্ন অ্যাপ আছে যারা অ্যাড দেখলে টাকা দেয় সেগুলো কাজ করতে পারেন। বিভিন্ন সাইট আছে যেগুলো অল্প সময়ে কাজের বিনিময়ে কিছু টাকা দিয়ে থাকে সেগুলো করতে পারেন। এগুলো স্থায়ী ইনকাম না। এই অ্যাপ বা এই সাইট গুলো যেকোনো সময়ে বন্ধ হয়ে যেতে পারে।

আর যারা অনলাইন থেকে স্থায়ী একটা ইনকাম করার কথা ভাবছেন তাদের বলছি আপনারা ফ্রিল্যান্সিং শিখতে পারেন। গ্রাফিক্স ডিজাইন, ব্লগিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপ ইত্যাদি কাজ শিখতে পারেন। এগুলো শিখে ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সিং ডট কোম ইত্যাদি মার্কেটপ্লেসে কাজ করতে পারেন।

এখন আপনি হয়ত ভাবছেন যে কি বিষয়ে ফ্রিল্যান্সিং শিখব বা কোর্স করব? এখন আপনি নিজেই চিন্তা করুন আপনি কোন বিষয় শিখতে আগ্রহি বা কোন বিষয় আপনার সবথেকে বেশি ভালো লাগে।

আর যদি আপনি যানতে চান যে কোন বিষয়ে মানুষ বেশি শিখতে চাই তাহলে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। আমি নিচে একটি ছবি দিচ্ছি যেখান থেকে আপনারা কিছু ধারনা পাবেন কোন বিষয় গুলো গুগলে বেশি সার্চ হয়। 

তো এখান থেকে দেখতে পারছেন সবথেকে বেশি সার্চ হচ্ছে এস ই ও। এবং দ্বিতীয় নাম্বারে আছে ডিজিটাল মার্কেটিং।

তো এছাড়াও অনেক মাধ্যম আছে অনলাইন থেকে ইনকাম করার। যারা অনলাইন থেকে স্থায়ী ইনকাম করতে চান তারা যত দ্রুত সম্ভব ফ্রিল্যান্সিং শুরু করে ফেলেন। কারণ ফ্রিল্যান্সিং যত দ্রুত শুরু করা যায় ততই ভালো। 

ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত পড়ার জন্য। 

Post a Comment

2 Comments