আসলে সত্যি কথা বলতে কি, কম্পিউটারে না দেখে দ্রুত টাইপ করা ততটা কঠিন কিছু না। একবার এর সমস্ত সিস্টেম জেনে গেলে আর প্রতিদিন অনুশিলন করলে অল্প কিছুদিনের মধ্যে আমরাও না দেখে দ্রুত টাইপ করতে পারব।
আমি একটি সত্য ঘটনা বলি। আমি তখন অনেক ছোট, আমার বড় বোন কম্পিউটার ট্রেনিং করত। একদিন বাড়িতে বলছে যে সে না দেখে দ্রুতটাইপিং করতে পারে। আমি শুনে কিছুতেই তা বিশ্বাস করিনি। কারণ আমার কাছে তখন এটা অনেক কঠিন বা সপ্নের মতো মনে হত। অথচ এখন আমি নিজেই না দেখে দ্রুত কম্পিউটারে টাইপ করতে পারি।
তো চলুন আমরা কিছু সফটওয়্যার সম্পর্কে জেনে নিই, যা দিয়ে আপনারা খুব অল্প সময়ে দ্রুত টাইপিং শিখতে পারবেন।
Rapid Typing 5
Rapid Typing 5 একটি অন্যতম জনপ্রিয় একটি সফটওয়্যার। আমি নিজেও এই সফটওয়্যার থেকে টাইপিং শিখেছি তাই এই সফটওয়্যারটা আগে দিলাম। এখানে আপনি ইংরেজি এর পাশাপাশি বাংলা টাইপিংও শিখতে পারবেন। এবং এখানে অনুশিলনের জন্য অপশন আছে যা থেকে আপনি কত দ্রুত লিখতে পারেন তা পরিক্ষা করতে পারবেন।
The Typing Cat
The Typing Cat এটিও অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট। এখানে আপনি টাইপিং শিখার পাশাপাশি টাইপিং অনুশিলন করতে পারবেন। এবং একাধিক কিবোর্ড লে-আউট পেয়ে যাবেন
Typing Master
Typing Master এর কথা তো সবাই জানে। এই সফটওয়্যারটিও অনেক ভালো একটি সফটওয়্যার টাইপিং শেখার জন্য।
Keyblaze
Keyblaze সফটওয়্যারটি একজন বিগিনারের জন্য অনেক ভালো হবে। কেননা এখানে শুরু থেকে আপনার জন্য থাকছে একাধিক টাইপিং টিউটোরিয়াল যা খুব সহজেই আপনার স্পীড বাড়াতে সাহায্য করবে।
Typing Trainer
Typing Trainer হচ্ছে এমন একটি টাইপিং সফটওয়্যার যা আপনি গেম খেলতে খেলতে টাইপিং শিখতে পারবেন এছাড়াও রয়েছে বিভিন্ন বিনোদনমূলক সেশন যা অনুশীলনের সময় আপনার বিরক্তি হওয়া থেকে বাচাবে। এর মাধ্যমে অনুশীলন যেমন করতে পারবেন তেমন টাইপিং এর স্পীড অনেকটাই বাড়বে।
টাইপিং শেখার জন্য আমি বলব যারা একেবাড়েই নতুন বা জানেন না টাইপিং এর সময় কোন আঙ্গুল কোথায় রাখতে হয় বা দিতে হয় এরকম যদি কেউ টাইপিং শিখতে চান তাহলে আমি বলব আপনি Rapid Typing সফটওয়্যারটি বেছে নিন। এতে আপনি অনেক সহজেই টাইপিং শিখতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আমি নিজেও এটি ব্যাবহার করে টাইপিং শিখেছি তাই আমার মতামত জানালাম।
ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত পড়ার জন্য।
0 Comments