মোবাইল চুরি হওয়া থেকে বাচাতে ব্যবহার করুন থিফ গার্ড।


 মোবাইলের থিফ গার্ড এর কাজ হচ্ছে আপনার মোবাইল ফোন যদি হারিয়ে যাই তাহলে সেই ফোনটি কোথাই আছে তা আপনি জানতে পারবেন। থিফগার্ড ডট কম থেকে ডাউনলোড করে শুরুতে ইউজার নাম, মোবাইল নম্বর, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে অ্যাপ চালু করতে হবে। যে কেউ আপনার মোবাইলে ভুল পাসওয়ার্ড দিতে চাইলেই বেজে উঠবে অ্যালার্ম। চাইলেই কেউ সিম খুলতে বা মোবাইল বন্ধ করতে পারবে না। উল্টো মোবাইল ফোনটি স্বয়ংক্রিয়ভাবে ছবি ও লোকেশন পাঠিয়ে দিবে আপনার ইমেইলে।আর এই অ্যাপটি তৈরি করেছেন সাইদুর রহমান নামে এক প্রযুক্তি উদ্যোক্তা।

থিফ গার্ডের সুবিধাঃ মোবাইলে থিফ গার্ড ইনস্টল করা থাকলে আপনার ফোনটি যদি হারিয়ে যা বা চুরি হয়ে যাই তাহলে আপনি খুব সহজেই তা খুজে বের করতে পারবেন?

কেউ যদি আপনার মোবাইলটি চুরি করার পর পিন অথবা প্যাটার্ন দিয়ে মোবাইলটি আনলক করতে গেলে, ভুল পাসওয়ার্ড প্রবেশ করালে তাৎক্ষণিক চোরের ছবি ও অবস্থান আপনার ইমেইলে চলে আসবে। আপনার বিকল্প এসএমএস এর মাধ্যনেও চোরের লোকেশন জানাবে।

আপনার অনুমতি ছাড়া আপনার মোবাইলটি কেউ বন্ধ করতে পারবে না। এই আপনার মোবাইটিকে চুরি হওয়া থেকে রক্ষা করতে এবং মোবাইলের ডেটা সংরক্ষন করতে সহায়ক।

কেউ যদি আপনার ফোনটি ইউএসবি ক্যাবলের মাধ্যমে পিসি( কম্পিউটার) এর সাথে যুক্ত করে, মোবাইলটি অটোমেটিক লক হয়ে যাবে। সঠিক প্যাটার্ন, পিন, পাসওয়ার্ড প্রবেশ না করা পর্যন্ত মোবাইলে অ্যালার্ম বাজতে থাকবে।

এছাড়াও আরো অনেক সুযোগ সুবিধা পাবেন।

থিফ গার্ডের অসুবিধাঃ যদি আপনার ফোনটি বন্ধ অবস্থাই থাকে তাহলে ট্রাক করা সম্ভব না। কিন্তু মোবাইল অন করা মাত্রই লোকেশন জেনে নিতে পারবেন।

চোর যদি মোবাইলটি কোনো কারণে ফ্লাস করে ফেলে তাহলে সেক্ষেত্রে মোবাইলটি ট্রাক করা সম্ভব হবে না।

এই আপটি ইন্টারনেট ছাড়া কাজ করবে না। তবে ইন্ট্রডার এর ক্ষেত্রে বিকল্প মোবাইলে এস এম এস এর মাধ্যমে লোকেশন জানাতে সহায়তা করবে

থিফ গার্ড ব্যবহার করা প্রয়োজন কারণ এটি আপনার ফোনটিকে সুরক্ষিত রাখবে। সহজেই ফোন খুজে পেতে পারেন। আপটি সম্পুর্ণ বিনা মুল্যে তাই এটি ব্যবহার করতে পারেন। সব শেষে একটি কথাই বলব, ফোনে এই আপটি ইনস্টল করে রাখা ভালো, এতে আপনার ফোনটি সুরক্ষিত থাকবে।


Post a Comment

2 Comments