আপনি যদি ইউটিউবে অথবা গুগলে সার্চ করেন তাহলে অনেক পদ্ধতি পাবেন উকুন থেকে মুক্তই পাওয়ার। তবে অনেকেই সেসব উপাদান গুলো কাছে না থাকার কারণে অথবা টাকা স্বল্পতার কারণে সেই পদ্ধতি গুলো প্রয়োগ করতে পারেন না।
তো যারা উকুনের জন্য অতিষ্ট হয়ে গেছেন, অনেক পদ্ধতি অবলম্বন করেও মাথার উকুন থেকে মুক্তি পাননি। আজকে আমি তাদের জন্য নিয়ে এসেছি এমন একটি পদ্ধতি যা আপনার মাথার উকুন থেকে সারা জিবনের জন্য মুক্তি দিবে। আর আমি এটি এত জোর দিয়ে বলছি কারণ আমার মাথাইও অনেক উকুন ছিল এবং এই পদ্ধতি অবলম্বন করে আল্লাহর রহমতে উকুন থেকে মুক্তি পেয়েছি।
তো চলুন শুরু করা যাক।
উপাদানঃ এই পদ্ধতি করার জন্য আপনারদের মাত্র দুটি উপাদান লাগবে আর তা হলোঃ ঘৃতকুমারী গাছে পাতা এবং খাটি নারিকেল তেল।
পদ্ধতিঃ প্রথমে এ্যালোভেরা বা ঘৃতকুমারি পাতা থেকে জেল বের করে নিয়ে হবে। এর পর একটি ছটো পরিষ্কার পাত্রে কিছু পরিমান ঘৃতকুমারী জেল এবং জেল এর ২ ভাগের ১ ভাগ পরিমাণ নারিকেল তেল নিতে হবে।
এই দুটি উপাদান একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আপনার চুলে এই মিশ্রণটি ভালোভাবে লাগাতে হবে , যেন কোথাও বাদ না পরে। ভালোভাবে লাগানোর পর ২০ থেকে ৩০ মিনিট রেখেদিন। এরপর শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এই একবার দিয়েই মাত্র ১ সপ্তাহ কি তারও কম সময়ে দেখবেন আপনার মাথার উকুন আর নেই।
চাইলে এটি পরপর দুদিন করতে পারেন। তবে আমার মনে হয় মাত্র একবারেই আপনি মাথার সকল উকুন থেকে মুক্তি পেয়ে যাবেন।
শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ।
0 Comments