আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি তারা সফটওয়্যার নামটির সঙ্গে অনেক পরিচিত। আমরা আমাদের প্রয়োজন মতো অনেক সফটওয়্যার ইনস্টক করি আমাদের কম্পিউটারে। কিন্তু এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলো সম্পর্কে আমরা জানিনা। উইন্ডোজে এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলো আকারে অনেক ছোট কিন্তু অনেক শক্তিশালী। এবং এই সফটওয়্যারগুলো সম্পর্কে আমরা অনেকেই জানিনা। আজকে আমি আপনাদের এরকম দরকারি ছোট ছোট সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব যা আমাদের কম্পিউটার ব্যবহার অনেক সহজ করে দিবে।
Everything
Everything এই সফটওয়্যারটি মাত্র ১.৭২ MB। এই সফটওয়্যার এর কাজ হচ্ছে সার্চ করা। আমরা আমাদের হার্ডডিস্কের ভিতরের ফাইল খুজতে অনেক সময় This pc তে সার্চ করি। কিন্তু ডিফল্ট এই সার্চ সিসটেম অনেক স্লো কাজ করে। কনো কিছু সার্চ করতে অনেক সময় লেগে যায়। এই সমস্যা থেকে বাচতে ব্যবহার করতে পারেন Everything সফটওয়্যারটি । এই সফটওয়্যারটিতে সার্চ করার সাথে সাথে কাঙ্ক্ষিত তথ্যটি খুজে দিবে।
Unlocker
Unlocker এই সফটওয়্যারটি মাত্র ৩৯৩ কিলোবাইট। ছোট বলে অবহেলা করবেন না। আমাদের পিসিতে অনেক ফোল্ডার থাকে যেগুলো ডিলেট করা যায় না রিনেম করা যায় না মুভ করা যায় না, এই ধরনের ফোল্ডার গুলো সহজেই এই সফটওয়্যার ব্যবহার করে ডিলেট করে ফেলা যায়।
WinDirStat
WinDirStat এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনার ড্রাইভের টেম্পোরারি ফাইল ডিলেট করে ফেলতে পারেন খুব সহজেই। এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনার ড্রাইভের কোন ফোল্ডারে কতটুকু সাইজ আছে বা কতটি ফাইল আছে তা বের করে দিবে।
Recuva
Recuva সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা আপনার পিসি থেকে ডিলেট হয়ে যাওয়া যেকোনো ফাইল বা ডেটা খুব সহজেই আবার রিকোভারি করতে পারেন। আমাদের অজান্তেই আমরা আমাদের ডিভাইস থেকে অনেক তথ্য মুছে ফেলি। মুছে ফেলার পর আমাদের যখন ঔ ফাইটির কথা মনে পড়ে তখন আমরা তা আর ফেরত নিতে পারিনা। আবার অনেকেই হয়ত অনেক ফ্রি রিকোভারি সফটওয়্যার ব্যবহার করে থাকেন। তবে এর ভিতর থেকে Recuva সফটওয়্যারটি অনেক ভালো এবং ফ্রিতে আপনারা আপনাদের ডিলেট হয়ে যাওয়া ফাইল খুব সহজেই ফেরত বা রিকোভারি করতে পারেন।
Ninite
Ninite আমাদের লিস্টে সবগুলো সফটওয়্যার এর ভিতর শুধু এটি একটি ওয়েবসাইট। আমাদের কম্পিউটার নতুন যখন ব্যবহার করি বা প্রথম কিনি বা উইন্ডোজ দিই, তখন আমাদের কম্পিউটারে অনেক গুরুত্বপুর্ণ সফটওয়্যার ইনস্টল দিতে হয়। অনেক সময় এই গুরুত্বপুর্ন সফটওয়্যার গুলো আমাদের কাছে থাকে অনেক সময় থাকে না আবার অনেক সময় এগুলো নষ্ট হয়ে যায়। তো এরকম অবস্থায় যখন আমাদের কাছে এই সফটওয়্যারগুলো না থাকে তখন আমার এই সাইট থেকে অনেক সহজেই সফটওয়্যারগুলো ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন।
এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে আপনি সমস্ত গুরুত্ব পুর্ণ সফটওয়্যার গুলোর লিস্ট পেয়ে যাবেন এবং একসাথে অনেক গুলো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন এবং সফটওয়্যার গুলো ডাউনলোড হওয়ার পর আপনা আপনি নিজে থেকেই ইনস্টল হয়ে যাবে, আপনার আর কষ্ট করে ইনস্টল দিতে হবে না।
Turbo Top
Turbo Top এই সফটওয়্যারটি ব্যবহারের সুবিধা অনেক বেশি। আমরা যখন কম্পিউটার ব্যবহার করি তখন অনেকগুল উইন্ডো নিয়ে কাজ করি। তো যখন যেই উইন্ডো নিয়ে কাজ করি সেই উইন্ডো উপরে থাকে আর বাকি গুলো নিচে চলে যায় বা মিনিমাইজ হয়ে যায়। অনেক সময় দুইটা উইন্ডো নিয়ে কাজ করতে হয় তখন একটি মিনিমাইজ হয়ে গেলে সেটি আবার উপরে নিয়ে অপরটি মিনিমাইজ করতে হয়। এটি অনেক সময়সাপেক্ষ। তো আপনারা যদি এই সফটওয়্যার টি ব্যবহার করেন তো আপনারা চাইলে দুইটি বা এর অধিক উইন্ডো নিয়ে কাজ করতে পারেন কোনোটি মিনিমাইজ করা ছাড়া। এটি আপনাদের কাজকে অনেক সহজ করে দিবে।
IDM
IDM এই সফটওয়্যারটি অনেক পিসি ব্যবহারকারি ব্যবহার করে থাকেন। আমরা অনেক সময় অনেক বড় বর ফাইল ডাউনলো করি বা অনেক বড় সাইজের মুভি ডাউনলোড করি। ডাউনলোড করার সময় আমাদের ইন্টারনেট স্পীড অনেক কম থাকে বা ডাউনলোড হতে অনেক সময় লাগে। এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি অনেক বেশি ডাউনলোড স্পীড পাবেন এবং এর আরো একটি বড় সুবিধা হলো আপনি ডাউনলোড করা অবস্থায় পিসি অফ করে দিলে পরবর্তিতে আবার ডাউনলোডটি কন্টিনিউ করতে পারবেন।
আশা করি আপনারা এই সফটওয়্যার গুলো ব্যবহার করবেন এবং আপনাদের কাজ কে অনেক সহজ করে তুলবেন।
ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত পড়ার জন্য।
2 Comments
Very helpful Post.
ReplyDeleteThanks
Delete