কম্পিউটারের জন্য প্রয়োজনীয় কিছু সফটওয়্যার লিস্ট, যা না হলেই নয়।


 কম্পিউটার শব্দটির সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি সবাই আমাদের প্রয়োজন মতো সফটওয়্যার ইনস্টল করি। কিন্তু আমরা অনেকেই আছি যারা নতুন কম্পিউটার ব্যবহার করছি, তারা জানিনা যে আমাদের দৈনন্দিন জীবনে কি কি ধরনের সফটওয়্যার ব্যবহার করতে হবে বা কোন কোন সফটওয়্যার ব্যবহার এর ফলে আমাদের কম্পিউটার চালাতে সহজ হয়ে যাবে। 

আমি আজকে আপনাদের এমন কিছু সফটওয়্যার সম্পর্কে পরিচয় করিয়ে দিব যা আপনাদের কম্পিউটার চালাতে অনেক সাহায্য করবে। 

Bijoy Bayanno

বিজয় বায়ান্ন সফটওয়্যারটি ব্যবহার করা হয় কম্পিউটারে বাংলা দেখার জন্য। আমাদের বর্তমানে সমস্ত চাকরি এর ক্ষেত্রে বা অফিসিয়াল কোনো কিছু বাংলাতে লিখতে হলে এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়।

Avro Keyboard 

অভ্র সফটওয়্যারটিও বাংলা লেখার জন্য ব্যবহার করা হয় থাকে। তবে এটি বিজয় বায়ান্ন সফটওয়্যারটি থেকে অনেক সহজে বাংলা লেখা যায়। এটি পার্সনাল বা বাড়িতে বাংলা লেখার জন্য সবথেকে বেশি ভালো। তবে অফিসে কোনো সময় বাংলা লিখতে হলে আপনার বিজয় বায়ান্ন সফটওয়্যারটি ব্যবহার করা জানতে হবে। 

WinRAR 

উইনরার সফটওয়্যারটি সাধারণত অনেক গুরুত্বপুর্ন। এটি ব্যবহার করে আমরা আমাদের কম্পিউটারে কোনো জিপ ফাইল আনজিপ করতে পারি। তাছাড়া এই সফটওয়্যার এর আরো অনেক কাজ আছে যা সাধারণত আমাদের প্রয়োজন পরে না।

PowerISO 

পাওয়ার আই এসও সফটওয়্যারটি আমাদের উইন্ডোজ বুট করার কাজে ব্যবহার হয়ে থাকে। আমরা অনেকেই বাড়িতে বসে নিজেদের কম্পিউটারে নিজেরাই উইন্ডোজ দিয়ে থাকি। এই উইন্ডোজ দেওয়ার জন্য আমাদের উইন্ডোজটি পেন্ড্রাইভে বুট করার প্রয়োজন পরে যা আমরা এই সফটওয়্যারটির সাহায্যে করতে পারি।

IDM (Internet Download Manager) 

আই ডি এম এই সফটওয়্যারটি প্রায় সবাই ব্যবহার করে থাকে। আমাদের ইন্টারনেট থেকে অনেক সময় অনেক বড় বড় সফটওয়্যার, ফাইল বা মুভি ডাউনলোড করে থাকি তখন আমাদের ইন্টারনেট ডাউনলোড স্পীড অনেক কম থাকে। এজন্য আই ডি এম সফটওয়্যারটি সবাই ব্যবহার করে থাকে। এই সফটওয়্যারটি আপনার ডাউনলোড স্পিড অনেক বাড়িয়ে দিবে। আর এর আরো একটি সুবিধা হচ্ছে আপনি ডাউনলোড চলা অবস্থায় কম্পিউটার সাটডাউন দিয়ে দেলেও সমস্যা নাই পরবর্তিতে যখন অন করবেন তখন আবার ওখান থেকে কন্টিনিউ করতে পারবেন।

BlueStacks 

ব্লু স্টাক্স সফটওয়্যারটি অনেকেই ব্যবহার করে থাকে। এটি আপনার ফোনের সবগুলো অ্যাপ ব্যবহারের সুযোগ দিবে। আমাদের অনেকেরি স্মার্ট ফোন নেই তাদের জন্য এই সফটওয়্যারটি বেস্ট।

Wondershare Filmora

আমরা অনেকেই সখের বশে ভিডিও এডিটিং করে থাকি। ভিডিও এডিটিং এর জন্য অনেক সফটওয়্যার আছে, তবে এর ভিতর বেশিরভাগ পেইড। আর কিছু ফ্রি আছে কিন্তু সেগুলো অতটা ভালো না। তবে আপনারা Wondershare Filmora সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন এতি অনেক সহজ এবং এক সফটওয়্যারে সবকিছু পেয়ে যাবেন। এটিও পেইড সফটওয়্যার কিন্তু আপনারা চাইলে এর ক্রাক ভার্সন ফ্রিতে ব্যবহার করতে পারেন। এই সফটওয়্যারের আরো একটি সুবিধা হচ্ছে এখানে আপনি স্ক্রিন রেকোর্ড ও করতে পারবেন

Lightshot

লাইটশট সফটওয়্যারটি স্ক্রিন শট নেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি অনেক জনপ্রিয় একটি সফটওয়্যার। 

Canva

ক্যানভা এটি একটি ওয়েবসাইট আমাদের লিস্টে। এই ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন, ইন্ট্রো, ভিডিও এডিটিং, ব্যানার, লোগো সহ অনেক ডিজাইন করতে পারবেন। এখানে অসংখ্য টেমপ্লেট আছে যা আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

Google Chrome

বর্তমানে সবার প্রিয় একটি সফটওয়্যার হলো গুগল ক্রম। এই সফটওয়্যারটি সেরা এবং ফ্রি একটি কম্পিউটার সফটওয়ার। যার মাধ্যমে অনলাইনের যাবতীয় কাজ সম্পাদন করতে পারবেন। যেমন: আপনি যদি অনলাইনে ওয়েবসাইট, ব্লগিং এর মতো কাজ করেন তবে বর্তমানে গুগল ক্রম অন্যতম।

Avast Antivirus

বর্তমানে যারা কম্পিউটার ব্যবহার করে তাদের কিছু বিষয় মাথায় রাখতে হয়। সেটি হলো কম্পিউটার ভাইরাস। কখন কোথায় কিভাবে আপনার কম্পিউটারে ভাইরাস প্রবেশ করবে বুঝতে পারবেন না। তাই আগে থেকে আপনার কম্পিউটারে Avast Antivirus নামে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।এই সফটওয়্যার ব্যবহার করার ফলে আপনি আপনার কম্পিউটারকে সুরক্ষা রাখাতে পারবেন। এটি ডাউনলোড করার পরে আপনার পিসিতে ইনস্টল করে রাখবেন এতে করে আপনার কম্পিউটারে কোন প্রকার ভাইরাস আক্রান্ত করতে পারবে না।

তবে যারা উইন্ডোজ ১০ ব্যবহার করেন তাদের এন্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল না করলেও চলবে, কারণ উইন্ডোজ ১০ এ একটি শক্তিশালী এন্টিভাইরাস সফটওয়্যার ডিফল্ট ভাবে ইনস্টল করা থাকে। 

VLC Media Player

কম্পিউটারে অডিও এবং ভিডিও ফাইল ওপেন করার জন্য প্লেয়ারের প্রয়োজন পরে। ইন্টারনেটে অনেক ধরনের মিডিয়া প্লেয়ার পাওয়া যায় তবে ভিএলসি একটি অলইন ওয়ান মিডিয়া প্লেয়ার। এতে আপনি সব ধরনের অডিও এবং ভিডিও প্লে করতে পারবেন। এছাড়াও অনলাইন থেকে সরাসরি মিডিয়া স্ট্রিমিং করে দেখতে পারবেন। 

Any Desk

এনি ডেস্ক সফটওয়্যারটি তেমন একটা প্রয়োজন পরে না। কিন্তু এটা অনেক গুরুত্বপুর্ন একটি সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে আপনারা পৃথিবী যেকোনো প্রান্ত থেকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার সংযোগ করতে পারবেন এবং এখান থেকে ঐ কম্পিউটার আপনি চালাতে পারবেন। আবার সেও আপনার কম্পিউটার চালাতে পারবে। এই সফটওয়্যারটি ইন্টারনেটের মাধ্যমে একটি কোড দিয়ে থাকে যা দিয়ে আপনারা একের অপরের কম্পিউটার ব্যবহার করতে পারবেন।

এখানে সব সফটওয়্যার এর ডাউনলোড লিংক দেওয়া আছে যেখান থেকে আপনার খুব সহজেই সফটওয়্যার গুলো ডাউনলোড করতে পারবেন। আপনারা চাইলে Ninite এই সাইটটি ভিজিট করতে পারেন। এখান থেকে আপনারা আরো নতুন কিছু গুরুত্বপুর্ন সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।

সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত পড়ার জন্য। 


Post a Comment

0 Comments